© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোজিনার জামিন প্রমাণ করে আদালত প্রভাবমুক্ত : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
রোজিনার জামিন প্রমাণ করে আদালত প্রভাবমুক্ত : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৭:৩৫ পিএম | ২৩ মে, ২০২১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার ঘটনাই প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন। আদালতের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই।

রোববার (২৩ মে) সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব। দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে; ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার তা করেনি।

তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইস্যুতে অনেকেই মায়া কান্না করছে। বিএনপিও মায়া কান্না করছে। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক হত্যা সবচেয়ে বেশি হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন