মিয়ানমারে ১৩ পুলিশকে হত্যা করল বিদ্রোহীরা
ছবি- সংগৃহিত
মিয়ানমারে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। দেশটির পূর্বাঞ্চলীয় শহর মবাইয়ের একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রোববার (২৩ মে) মিয়ানমারের মবাই শহরের একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা। এসময় তারা পুলিশ সদস্যদের জিম্মি করে তাদের ওপর নির্যাতন চালায়।
এদিকে বিদ্রোহীদের হামলার একটি ভিডিও সামাাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, বিদ্রোহীরা ফাঁড়িতে ঢুকে নির্বিচারে গুলি ছুড়ছে। হামলার সময় বিদ্রোহীদের মুখে কালো মাস্ক পরা ছিল।
মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির সশস্ত্র বিদ্রোহী গ্রুপ ‘পিপলস ডিফেন্স ফোর্স’ নামের বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।
এর আগে শনিবার (২২ মে) দেশটির কাচিন যোদ্ধারা সাগাইং অঞ্চলের জেড পাথরের খনির শহর কামটির একটি সেনাচৌকিতে হামলা চালায়। হামলায় কয়েকজন হতাহত হন।
ভিডিও-
টাইমস/এসএন