© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল আকসায় মুসল্লিদের ওপর কট্টরপন্থী ইহুদিদের হামলা

শেয়ার করুন:
আল আকসায় মুসল্লিদের ওপর কট্টরপন্থী ইহুদিদের হামলা

ছবি- সংগৃহিত

international-desk
০৬:৫৭ পিএম | ২৫ মে, ২০২১

জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে কট্টরপন্থী জায়নিস্ট ইহুদিরা। ইসরাইলি পুলিশের মদদে সোমবার সকালে আল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হামলায় বেশ কয়েকজনি মুসল্লি আহত হয়েছেন। এর আগে রোববারও আল আকসায় হামলা চালায় ইসরাইলি পুলিশ ও কট্টরপন্থী ইহুদিরা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের সঙ্গে টানা ১১ দিনের সংঘাত শেষে বর্তমানে যুদ্ধবিরতি চললেও বারবার তা লঙ্ঘন করে চলেছে ইসরাইলি বাহিনী ও ইহুদিরা। এতে করে গাজা উপত্যকায় নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে আল আকসায় বারবার নামাজরত মুসলিমদের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, দখলদার ইহুদিরা এ অঞ্চলে শান্তি না চাইলে তাদের ভয়ঙ্কর মাশুল দিতে হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন