© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ২

শেয়ার করুন:
ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ২
international-desk
১২:২২ পিএম | ২৬ মে, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে ভারতের ওডিশার বালেশ্বর ও পশ্চিমবঙ্গের দিঘায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকালের দিকে ইয়াসের আঘাত হানার খবর নিশ্চিত করে।

ওডিশায় উত্তাল সমুদ্র। ঝড়ের গতিবেগ বাড়ছে। পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমণি, তাজপুর, নামখানায় পানি ঢুকে পড়েছে শহর ও গ্রামের ভিতরে। এরইমধ্যে ওড়িশায় প্রায় ১৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও দেড় লাখ মানুষকে নিরাপদ জায়গায় নেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতার গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ইয়াসের গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে। রাতে এ গতিবেগ কমতে পারে। আর বৃহস্পতিবার (২৭ মে) এটি দুর্বল হতে পারে।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন