© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশুলিয়ায় চলন্তবাসে গণধর্ষণ, পাঁচ আসামি রিমান্ডে

শেয়ার করুন:
আশুলিয়ায় চলন্তবাসে গণধর্ষণ, পাঁচ আসামি রিমান্ডে

প্রতিকী ছবি

own-reporter
০৬:৫০ পিএম | ২৯ মে, ২০২১

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণী গণধর্ষণ মামলার ছয় আসামির মধ্যে পাঁচ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর এক আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাওয়ায় তার রিমান্ড আবেদন করেনি পুলিশ। চাঞ্চল্যকর ঘটনার পর গ্রেপ্তার আসামিদের শনিবার (২৯ মে) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও দেখুন- চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আশুলিয়ায় আটক ৬

এদিকে এ মামলার আসামি সুমন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চেয়েছেন। সুমনের জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতের কাছে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার আসামিরা হলেন ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের মো. আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনা এলাকার সাজু (২০), বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি এলাকার সুমন (২৪) ও একই এলাকার সোহাগ (২৫), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের সাইফুল ইসলাম (৪০) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার ধামঘর এলাকার মনোয়ার (২৪)।

আসামিরা সবাই তুরাগ থানার কামারপাড়া ভাসমান এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আবদুল্লাহপুর-বাইপাইল-নবীনগর রুটে মিনিবাস চালাতেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন