© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আয়া সোফিয়ায় কোরআন তেলাওয়াত করলেন এরদোগান (ভিডিও)

শেয়ার করুন:
আয়া সোফিয়ায় কোরআন তেলাওয়াত করলেন এরদোগান (ভিডিও)
international-desk
০৭:১১ পিএম | ২৯ মে, ২০২১

তুরস্কের বিখ্যাত মসজিদ ‘আয়া সোফিয়া’। কয়েক বছর আগেও এই মসজিদ ব্যবহৃত হতো জাদুঘর হিসেবে। আদালতের রায় ও বিপুল জনসমর্থনের ওপর ভর করে তুরস্কের ঐতিহাসিক এই মসজিদটি আবারও তার পুরনো রূপে ফিরেছে। আর এর জন্য কৃতিত্বের সবটুকুই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের। এবার সেই মসজিদেই পবিত্র কোরআন তেলাওয়াত করে আলোড়ন সৃস্টি করেছেন এরদোগান।

শুক্রবার (২৮ মে) আয়া সোফিয়া মসজিদে ১৩৬ জন হাফেজদের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে কোরআন তেলাওয়াত করেন তুর্কি প্রেসিডেন্ট। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, আয়া সোফিয়ায় ১৩৬ জন কোরআনের হাফেজের মধ্যে এরদোয়ানের নাতি উমর তায়্যিব আছেন। এছাড়া সংসদীয় প্রধান মুস্তফা শানতুবের ছেলে উমর আসেম শানতুব হেফজ সম্পন্ন করেছেন।

ডেইলি সাবাহ বলছে, ৮৬ বছর পর প্রথম বারের মতো ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে পবিত্র কোরআনের হাফেজদের সমার্বত অনুষ্ঠিত হল।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতায়ি, সংসদীয় প্রধান মুস্তফা শানতুব, সুদানের অন্তর্র্বতীকালীন সরকার প্রধান মুহাম্মাদ হামদান দাকলু ও তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান ড. আলি আরবাস অংশ নেন।

 

 

টাইমস/এসএন

মন্তব্য করুন