© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশসহ তিন দেশের অমুসলিমরা পাবে ভারতের নাগরিকত্ব

শেয়ার করুন:
বাংলাদেশসহ তিন দেশের অমুসলিমরা পাবে ভারতের নাগরিকত্ব
international-desk
০৭:৪০ পিএম | ২৯ মে, ২০২১

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত। এই তিন দেশ থেকে মুসলিম বাদে অন্য যেকোনও ধর্মের লোকদের নাগরিকত্ব দেয়ার বিষয়টি ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ মে) ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থাকা আসা অমুসলিমরা ভারতের নাগরিকত্ব পাবে। এছাড়া ভারতের গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা ও পাঞ্জাবে বসবাসকারী অমুসলিমদেরও (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।

নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়।

একই সঙ্গে মুসলমান ছাড়া অন্য সবাই যাতে অবিলম্বে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, সেজন্য আমন্ত্রণবার্তাও পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের নাগরিকত্ব আইন (সিএএ) পাসের পর থেকেই ভারত জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। এমনকি দেশটির বিভিন্ন রাজ্যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। ২০২০ সালেও বিতর্কিত সিএএ বিরোধী ঝড় অব্যাহত থাকে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন