© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০০ জন জীবন দিলেই সরকার পতন : ডা. জাফরুল্লাহ

শেয়ার করুন:
১০০ জন জীবন দিলেই সরকার পতন : ডা. জাফরুল্লাহ

ফাইল ছবি

own-reporter
০৮:০২ পিএম | ২৯ মে, ২০২১

গণস্বাস্থ্যের ট্রাস্টি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই সরকারকে ছুড়ে ফেলতে হবে। নতুন সুশানের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই কাজ। আবদুস সালাম দেশের জন্য, আমাদের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আমরা যদি ১০০ জন আবদুস সালামের মতো জীবন দিই, তাহলেই এই সরকারের পতন হবে।

শনিবার (২৯ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে এক সভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক প্রয়াত আবদুস সালামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘গণতন্ত্র ও গণমানুষের সরকার প্রতিষ্ঠা কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাত্র ১০০ জন। যারা এই ১০০ জন দেবেন, তাদের জন্য আমার প্রস্তাব হলো, আমরা সব রাজনৈতিক দল মিলে একটি তহবিল গঠন করে তাদের পরিবারকে দেখাশোনা করব। আমরা এমন কোনো তহবিল করতে পারি কি না- যারাই জীবন দেবে, তাদের পরিবারকে আমরা দেখাশোনা করব।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, সব রাজনৈতিক দল মিলে এই ফ্যাসিস্ট সরকারের পতন করতে হবে। আপনাদের (গণসংহতি আন্দোলনের নেতাকর্মী) এটা আমি অনুরোধ করি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন