© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
গোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
international-desk
১১:০৯ এএম | ৩০ মে, ২০২১

গোপনে বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়েস্টমিন্সটার ক্যাথেড্রলে এক গোপন অনুষ্ঠানের মাধ্যমে জনসনের বিয়ে সম্পন্ন হয়েছে।

বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার এ বিয়ে অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এদিকে এ বিষয়ে বরিসের ডাউনিং স্ট্রিট কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে ২০১৯ সালের শেষের দিকে তাদের বাগদান হয়।

সংবাদপত্রের প্রতিবেদনে জানা গেছে, স্বল্প সময়ের নোটিশে বিয়ের অনুষ্ঠানে ৩০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। করোনার কারণে বর্তমানে ইংল্যান্ডে কোনো বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরিস ও ক্যারি ঘোষণা দেন যে তাঁরা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। গত বছরের এপ্রিলে লন্ডনের একটি হাসপাতালে বরিস-ক্যারি জুটির এক ছেলেসন্তান জন্ম নেয়। তার নাম উইলফ্রেড লরি নিকোলাস।

৫৬ বছর বয়সী বরিস জনসনের এটি তৃতীয় বিয়ে। আর ৩৩ বছরের ক্যারি সিমন্ডসের প্রথম বিয়ে।

এদিকে বরিস ও ক্যারিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন যুক্তরাজ্যের কর্মসংস্থান ও পেনশনবিষয়ক মন্ত্রী থেরেস কফি। এদিকে নর্দান আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলিন ফস্টারও বরিস ও ক্যারিকে বিপুল অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন