© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভয়ঙ্কর মাদক ‘এলএসডি’ উদ্ধার, বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রিমান্ডে

শেয়ার করুন:
ভয়ঙ্কর মাদক ‘এলএসডি’ উদ্ধার, বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রিমান্ডে

প্রতিকী ছবি

own-reporter
০৪:০৯ পিএম | ৩০ মে, ২০২১

রাজধানীতে ভয়ঙ্কর প্রাণঘাতী এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

তিন শিক্ষার্থী হলেন- সাদমান সাকিব ওরফে রুপল (২৫), অসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)। তারা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের (বিবিএ) শিক্ষার্থী।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের এসআই সাইফুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (৩০ মে) আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে আদালত আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার ভয়ঙ্কর প্রাণঘাতী এলএসডি মাদক বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২০০ ব্লট এলএসডি উদ্ধার করা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন