© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু, হাসপাতালে ৬৫০ জন

শেয়ার করুন:
হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু, হাসপাতালে ৬৫০ জন

ছবি- সংগৃহিত

international-desk
০৭:২০ পিএম | ৩০ মে, ২০২১

ভারতের হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাড়ে ৬শ’ মানুষ।

রোববার (৩০ মে ) হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হরিয়ানায় ৭৫০ জনেরও বেশি মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০ জন মারা গেছেন।

এদিকে রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী লাল খাত্তা বলেছেন, সরকার ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য ব্যবহৃত ইনজেকশন কিনেছে। এগুলো সরকারি হাসপাতালে ব্যবহৃত হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজগুলোতে শয্যা সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৭৫ করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন