© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ করে ইসরাইলকে জবাব দেয়ার হুঁশিয়ারি হামাসের

শেয়ার করুন:
ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ করে ইসরাইলকে জবাব দেয়ার হুঁশিয়ারি হামাসের

প্রতিকী ছবি

international-desk
০৭:৪৮ পিএম | ৩০ মে, ২০২১

ফিলিস্তিনের হামাস নেতাদের হত্যার করার ব্যাপারে ইসরাইলের ইঙ্গিতপূর্ণ হুমকির প্রতিক্রিয়া পাল্টা হুমকি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাস। সংগঠনটির প্রধান প্রতিরোধকামী সংগঠন জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল নাখালা বলেছেন, আমাদের কোনও একজন নেতাকে হত্যা করলে, ইসরাইলে ক্ষেপণাস্ত্রের বৃষ্টিবর্ষণ করা হবে।

রুশ বার্তা সংস্থা স্পুটনিকের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে ইসরাইল। ওই হুমকির প্রতিক্রিয়ায় কড়া ভাষা ব্যবহার করেছে হামাস নেতারা। তারা ইসরাইলকে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার বৃষ্টিতে ঢেকে দেয়ার ঘোষণা দিয়েছে।

হামাস নেতা জিয়াদ আল নাখালা বলেছেন, শত্রুরা মনে করেছে ফিলিস্তিনিরা এখনও আগের মতো দুর্বল। কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা আগের যেকোনও সময়ে চেয়ে পরিণত ও পূর্ণ শক্তিশালী। ইসরাইলকে যেকোনও সময় রকেট বৃষ্টি দিয়ে ঢেকে দিতে পারে হামাস।

এদিকে বৃহস্পতিবার রাতে গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ২৪টি দেশ এবং বিপক্ষে ৯টি দেশ ভোট দেয়। এছাড়া ১৯টি দেশ ভোটদানে বিরত থাকে। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি উত্থাপিত হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন