© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে সরকার : বিএনপি

শেয়ার করুন:
জনগণের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে সরকার : বিএনপি

ফাইল ছবি

own-reporter
০৮:০২ পিএম | ০৩ জুন, ২০২১

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটকে ‘অধমর্ণের বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে, যেখানে এক তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি। এ ঘাটতি পূরণে সরকার দেশি-বিদেশি উৎস থেকে লাগাতার ঋণ নেবে। সরকার এভাবে জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিতে পারে না।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ২০২১-২২ প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার স্বাক্ষরিত এক বার্তায় ড. মঈন খান বলেন, এবারের মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ অর্থাৎ এক তৃতীয়াংশের বেশিই ঘাটতি। যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের মাধ্যমে সরকার পূরণ করবে।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, বিএনপি অতীতে দেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির মাধ্যমে দেশের জনগণের মাথার ওপর বারবার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। দেশের প্রতিটি শিশু জন্মের আগেই ঋণগ্রস্থ হয়ে পড়ছে। ঋণের বোঝা সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে সরকার। এবারের বাজেট তারই চরম বহিঃপ্রকাশ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন