© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়া সুস্থ, তবে শঙ্কা মুক্ত নন : মির্জা ফখরুল

শেয়ার করুন:
খালেদা জিয়া সুস্থ, তবে শঙ্কা মুক্ত নন : মির্জা ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৫:২২ পিএম | ০৪ জুন, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন সুস্থ হলেও শঙ্কা মুক্ত নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া রাজধানীর বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি। খালেদা জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা আছে।

শুক্রবার (৪ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বৃহস্পতিবার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণ ম্যাডাম যে কেবিনে ছিলেন, সেখানে তার কোভিড-পরবর্তী কিছু প্রতিক্রিয়া হয়েছিল। ম্যাডামের রক্তে কিছুটা সংক্রমণ হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ডাক্তারদের বিচক্ষণতা ও আন্তরিকতায় ম্যাডামের শরীর থেকে করোনা দূর করা গেছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও রাজনীতি করছে।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল খালেদা জিয়ার দেহে করোনা শনাক্ত করা হয়। ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পর ৩ মে খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন