© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি দেশের গণতন্ত্র হত্যাকারী : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
বিএনপি দেশের গণতন্ত্র হত্যাকারী : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৬:২৮ পিএম | ০৫ জুন, ২০২১

বিএনপিকে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনের নামে ‘নির্বাচনের কফিনে’ গণতন্ত্রকে লাশ বানিয়েছে। ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখন মরিয়া।

শনিবার (৫ জুন) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭৮ সালের ৩ জুন জিয়াউর রহমান কোন গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল, বিএনপি নেতারা বলুক? সেনা প্রধানের দায়িত্বে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল জিয়াউর রহমান। তার আগে ১৯৭৭ সালে হ্যা-না ভোটের নামে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিল।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নাকি গণতন্ত্রের জন্য লড়াই করছে, কর্মীরা প্রাণ দিচ্ছে। সবশেষ জাতীয় প্রেসক্লাবে তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের চেয়ার ছোড়াছুড়ি দেশবাসী দেখেছে! এভাবেই কি তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে?

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে খুন-গুম করেছে। তারা এখন অতীত ভুলে গেলেও দেশের মানুষ ভুলে যায়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন