© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের গুরুত্বপুর্ণ গণমাধ্যম ও সরকারি ওয়েবসাইট একযোগে বিপর্যয়

শেয়ার করুন:
বিশ্বের গুরুত্বপুর্ণ গণমাধ্যম ও সরকারি ওয়েবসাইট একযোগে বিপর্যয়
international-desk
০৭:০২ পিএম | ০৮ জুন, ২০২১

বিশ্বের প্রথম সারির একাধিক গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ বেশকিছু ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে প্রায় সারাবিশ্বেই এসব ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অ্যাপে সমস্যা দেখা দেয়। হঠাৎ করে ‘ডাউন’ হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ব্লুমবার্গ, গার্ডিয়ান, সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস ও ফিনান্সিয়াল টাইমস।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তাদের সাইটেও সমস্যা দেখা দিয়েছিল। এসব সাইটে এরর শব্দটি দেখা যাচ্ছিল। এ ছাড়া অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা গিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাজ্যের আরও কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইটেও এদিন লোডিংয়ে ঝামেলা হয়েছে।

বিবিসি ও নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটে সাময়িকভাবে ঢোকা যাচ্ছিল না।‘ডাউন’ ছিল ব্রিটিশ সরকারের প্রধান ওয়েবসাইটও। হোয়াইট হাউসের ওয়েবসাইটেও দেখা গেছে ‘এরর মেসেজ’।

অবশ্য এগুলোর বেশিরভাগই ইতোমধ্যে ফের সক্রিয় হয়েছে। এর আগে সেখানে ঢুকতে গেলেই ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলঅ্যাবল’-এর মতো বার্তা দেখা যাচ্ছিল।

তবে কেন বিশ্বের গুরুত্বপূর্ণ এসব ওয়েবসাইটে একযোগে সমস্যা দেখা দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন