© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইলের ক্ষেপণাস্ত্র রুখে দিল সিরিয়া

শেয়ার করুন:
ইসরাইলের ক্ষেপণাস্ত্র রুখে দিল সিরিয়া

ছবি- সংগৃহিত

international-desk
০৩:৫৮ পিএম | ০৯ জুন, ২০২১

ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সেনা কর্তৃপক্ষ।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশটির রাজধানী দামেস্কের আকাশে মঙ্গলবার রাতে ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে সেনারা। লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ায় হামলা চালায় ইসরাইল।

সানা’র প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার রাজধানী দামেস্ক’কে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন