ট্রাক চাপায় মুসলিম হত্যার ঘটনায় যা বললেন ট্রুডো
ফাইল ছবি
কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
হাউস অব কমন্সে দেয়া দেয়া বক্তৃতায় ট্রুডো বলেছেন, এটা দুর্ঘটনা নয়, এটা সন্ত্রাসী হত্যাকাণ্ড। ধর্ম বিদ্বেষ থেকেই এ হামলা চালানো হয়েছে। এসময় উগ্র খৃষ্টান বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কানাডার লড়াই এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এর আগে কানাডার স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে কানাডায় বসবাসকারী পাকিস্তানি পরিবারের ওপর ট্রাক চালিয়ে দেয় উগ্র খৃষ্টান যুবক ন্যাথানিয়েল ভেল্টম্যান। ২০ বছর বয়সি এই যুবক ধর্মীয় বিদ্বেষ থেকেই এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে কানাডা পুলিশ।
দেশটির পুলিশ বলছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্ব-পরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ওই কানাডিয়ান তরুণকে আটক করেছে পুলিশ।
টাইমস/এসএন