© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি বহুরূপী দানব : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
বিএনপি বহুরূপী দানব : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৪:৩৩ পিএম | ১০ জুন, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব। বিএনপির নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক রাজনীতি অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ঙ্কর।

বৃহস্পতিবার (১০ জুন) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির লালন-পালনকারী দল। দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুই ধরনের শত্রু বিরাজমান। অদৃশ্য শত্রু করোনা, দৃশ্যমান শত্রু বিএনপি।

তিনি আরও বলেন, রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে। তাই বলে কেউ কাউকে শত্রু ভাবা তো ঠিক না। দায়িত্বশীল বিরোধীদল দেশের উন্নয়নের সহযাত্রী। কিন্তু বিএনপি বারবার তাদের কর্কট রূপ প্রমাণ করেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন