© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমান বিধ্বস্ত, মিয়ানমারে ছয় সেনা কর্মকর্তাসহ নিহত ১২

শেয়ার করুন:
বিমান বিধ্বস্ত, মিয়ানমারে ছয় সেনা কর্মকর্তাসহ নিহত ১২
international-desk
০৫:৩৫ পিএম | ১০ জুন, ২০২১

মিয়ানমারে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মানডালার নিকটবর্তী এলাকায় সামরিক বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুন) সকালে মানডালা সিটি ফায়ার সার্ভিস সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

মিয়ানমারের সামরিক বাহিনীর মালিকানাধীন ‘মায়াওয়াদি’র প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি রাজধানী নাইপিদো থেকে পাইন ও লুইন যাচ্ছিল। মানডালা শহরের পাশ্ববর্তী একটি স্টিল প্ল্যান্টের ৩০০ মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় ওই এলাকার বেসামরিক কোনো বা স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

জানা গেছে, বিমানটিতে ছয়জন সামরিক কর্মকর্তা ছিলেন। নিহত বাকিরা বিমানের ক্রু। এসব কর্মকর্তারা একটি অনুষ্ঠানে যোগ দিতে পাইন ও লুইনের প্রধান বৌদ্ধ মন্দিরে যাচ্ছিলেন।

এদিকে বিধ্বস্ত হওয়া বিমানের এক পাইলট প্রাণে বেঁচে গেছেন। তিনি হাসপাতালে ভর্তি। তাকে এখন সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন