© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন জলসীমার কাছে ইরানি যুদ্ধজাহাজের মহড়া

শেয়ার করুন:
মার্কিন জলসীমার কাছে ইরানি যুদ্ধজাহাজের মহড়া

প্রতিকী ছবি

international-desk
০৪:০৯ পিএম | ১১ জুন, ২০২১

ইরানের যুদ্ধজাহাজের একটি বহর মার্কিন যুক্তরাষ্ট্রের জলসীমার কাছাকাছি মহড়া দিয়েছে বলে জানা গেছে। ইরানি যুদ্ধজাহাজের বহরটি আটলান্টিক মহাসাগরে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানভিত্তিক সংবাদ সংস্থা পার্সটুডে।

ইরানি গণমাধ্যমটি জানিয়েছে, এই প্রথম আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় নিজেদের উপস্থিতি ঘোষণা করল ইরানের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (১০ জুন) ইরানি সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানের নৌবহরে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'সাহান্দ' ডেস্ট্রয়ার এবং 'মাকরান' জাহাজ। এখন থেকে আন্তর্জাতিক পানিসীমায় ইরানি যুদ্ধজাহাজের অব্যাহত উপস্থিতি নিশ্চিত করা হবে।

হাবিবুল্লাহ সাইয়ারি আরও জানান, গত ১০ মে বন্দর আব্বাস থেকে ইরানি নৌবহর যাত্রা শুরু করে। আফ্রিকা ঘুরে প্রায় ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌবহরটি এখন আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন