© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

শেয়ার করুন:
স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল
own-reporter
০৬:৪১ পিএম | ১১ জুন, ২০২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া করোনামুক্ত হলেও তিনি পুরোনো রোগের জটিলতায় ভুগছেন। এ কারণে এখনো তাঁর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার (১১ জুন) দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, মিনিমাম প্যারামিটারগুলো অনুযায়ী পোস্ট-কোভিড জটিলতা থেকে তিনি মোটামুটি ভালো আছেন। মৌলিক কিছু সমস্যা রয়েছে, যেগুলো উদ্বেগজনক। এর মধ্যে একটি হচ্ছে তার হার্টের সমস্যা, অপরটি কিডনির সমস্যা। এই দুটি নিয়ে মেডিকেল বোর্ড উদ্বিগ্ন আছে।

বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা মনে করছেন, বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, যে উন্নত সেন্টারগুলো আছে- খালেদা জিয়ার চিকিৎসার জন্য সেগুলো যথেষ্ট নয়।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিশেষজ্ঞরা বলেছেন তাঁর উন্নত চিকিৎসা দরকার। সরকারের কাছে আমরা বারবার সেটা বলেছি।

সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন