© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান

শেয়ার করুন:
জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান

ছবি- সংগৃহিত

international-desk
০৩:৫৬ পিএম | ১২ জুন, ২০২১

জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাধিকার ফিরে পেয়েছে ইরান। বকেয়া এক কোটি ৬২ লাখ ডলার বার্ষিক চাঁদা পরিশোধ করার মাধ্যমে ইরান তাদের হারানো অধিকার আবারও পুনরুদ্ধার করেছে।

শুক্রবার (১১ জুন) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি এক টুইটার পোস্টে বিষয়টি জানান।

ইরানি সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে বার্ষিক চাঁদা পরিশোধ না করায় গত জানুয়ারি মাসে সাধারণ পরিষদে ইরানের ভোটাধিকার ক্ষমতা বাতিল করা হয়। সনদের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে, যেসব দেশ দুই বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে।

জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে চাঁদার টাকা পরিশোধ করা থেকে বিরত ছিল ইরান। যে কারণে জটিলতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া ইরানের ওপর আরোপিত অনায্য মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু জনগণের জন্য জরুরী পণ্য ও ওষুধপত্র কেনার অধিকার থেকে বঞ্চিত হয়নি। বরং জাতিসংঘের বার্ষিক চাঁদাও পরিশোধ করা যায়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন