© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলা: ভিপি নূরকে অব্যাহতি দিয়ে চার্জশিট

শেয়ার করুন:
ঢাবি ছাত্রী ধর্ষণ মামলা: ভিপি নূরকে অব্যাহতি দিয়ে চার্জশিট

ফাইল ছবি

own-reporter
০৪:৩৭ পিএম | ১৪ জুন, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের মামলা থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৪ জনকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে দুই আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান চার্জশিট দাখিল করেন।

এর আগে গত ৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল দাখিল করেন তিনি। সোমবার (১৪ জুন) আদালতের সংশ্লিষ্ট জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ভিপি নূর বাদে চার্জশিট থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি (২৩)।

তবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা প্রদানের মামলা করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন