© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীমনির ধর্ষণচেষ্টা মামলা, বন্ধু অমিসহ আরও ৪ আসামি ধরা

শেয়ার করুন:
পরীমনির ধর্ষণচেষ্টা মামলা, বন্ধু অমিসহ আরও ৪ আসামি ধরা

প্রতিকী ছবি

entertainment-desk
০৪:৪৮ পিএম | ১৪ জুন, ২০২১

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলার ২ নম্বর আসামি নায়িকার বন্ধু অমি ও অপর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকালে পৃথক অভিযান চালিয়ে উত্তরার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের শিগগির গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আসামিদের গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মাদক জব্দ করা হয়েছে। অভিনেত্রী পরীমনির করা মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন