মামলা করতে লাগবে এনআইডি : হাইকোর্ট
ফাইল ছবি
এখন থেকে থানায় অথবা আদালতে কারো বিরুদ্ধে মামলা করতে হলে বাদী বা অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দিয়েছেন।
রাজধানীর শান্তিনগরের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ৪৯টি ‘ভুয়া’ মামলার বাদীদের খুঁজে বের করতে দায়ের করা রিটের শুনানিতে এ আদেশ দেন উচ্চ আদালত।
এঘটনায় বৃদ্ধ একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দায়েরকৃত ৪৯টি মামলার বাদীদের খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট এমাদুল হক বসির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
টাইমস/এসএন