© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীমনির মামলার তদন্ত প্রতিবেদনের সময় বেঁধে দিলেন আদালত

শেয়ার করুন:
পরীমনির মামলার তদন্ত প্রতিবেদনের সময় বেঁধে দিলেন আদালত

ফাইল ছবি

entertainment-desk
০৪:৫১ পিএম | ১৫ জুন, ২০২১

ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এ আদেশ দেন।

ঢাকা জেলা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, সাভার থানায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। ৮ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে আদালত নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও পরীমনির বন্ধু অমিসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।

এর আগে গত সোমবার (১৪ জুন) সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা করেন নায়িকা পরীমনি। ওইদিন দুপুরে নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধাকে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন