© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে যে বার্তা দিলেন মোদি

শেয়ার করুন:
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে যে বার্তা দিলেন মোদি

ছবি- সংগৃহিত

international-desk
০৭:৫৮ পিএম | ১৫ জুন, ২০২১

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইসরায়েলের মসনদে বসেছে নতুন সরকার। শেষ হয়েছে নেতানিয়াহু যুগ। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট। ডানপন্থী ইহুদি নেতা হিসেবেই বেশি পরিচিত বেনেট।

এদিকে ইসরায়েলের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও নেতানিয়াহুর সঙ্গে মোদির বন্ধুত্ব ছিল প্রকাশ্য। তাই ইসরায়েলে নতুন সরকার গঠন হলে মোদির অবস্থান কি হবে, তা নিয়ে ছিল নানা রকম জল্পনা।

কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।

টুইটার পোস্টে মোদি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। আগামী বছর ভারত-ইসরাইল দ্বিপাক্ষিক সম্পর্কের ত্রিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সাক্ষাৎ পেতে উদগ্রীব হয়ে আছি। আমি আশা করি, দুদেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে।

মোদির টুইটের প্রতিক্রিয়ায় ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও ভারতের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন