© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

শেয়ার করুন:
মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত
international-desk
১১:৪৯ এএম | ১৬ জুন, ২০২১

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার জেনারেল ধেগোবাদান মিলিটারি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন, সেনাবাহিনীর একটি শিবিরের সামনে নতুন নিয়োগকৃতদের লাইন লক্ষ্য করে হামলাটি চালানো। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারনা করা হচ্ছে।

আল শাবাবের রেডিও আল আনদালুসে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠীটির যোদ্ধারা হামলাটি চালিয়েছে।

আত্মঘাতী বোমা হামলায় আহতদের উদ্ধার করে মোগাদিসু মদিনা হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পর এলাকাটি নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। নিখোঁজ স্বজনদের খোঁজে মদিনা হাসপাতালের সামনে বহু লোক জড়ো হয়েছিলেন।

সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাব দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। রাজধানীসহ ছোট বড় শহরে হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির জানান দেয় তারা।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন