© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অল কমিউনিটি ক্লাবে ভাংচুরের অভিযোগ উদ্দেশ্যমূলক: পরীমনি

শেয়ার করুন:
অল কমিউনিটি ক্লাবে ভাংচুরের অভিযোগ উদ্দেশ্যমূলক: পরীমনি
own-reporter
০৮:০১ এএম | ১৭ জুন, ২০২১

পরীমনির বিরুদ্ধে গুলশানের অল কমিউনিটি ক্লাবে যে ভাংচুরের অভিযোগ উঠেছে তা উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন এই চিত্রনায়িকা। ঘটনার তদন্ত চেয়ে পরীমনি বলেছেন, তাতেও ‘আসল সত্য’ বেরিয়ে আসবে।

পরীমনির বিরুদ্ধে গুলশানের অল কমিউনিটি ক্লাবে যে ভাংচুরের অভিযোগ উঠেছে তা উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন এই চিত্রনায়িকা। ঘটনার তদন্ত চেয়ে পরীমনি বলেছেন, তাতেও ‘আসল সত্য’ বেরিয়ে আসবে।

ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ গ্রেপ্তার হওয়ার দুদিন বাদে বুধবার অল কমিউনিটি ক্লাবের সভাপতি, ব্যবসায়ী কে এম আলমগীর ইকবাল অভিযোগ করেন, গত ৭ জুন মধ্যরাতে পরী মনি ও তার সঙ্গীরা ক্লাবে এসে হাঙ্গামা বাঁধিয়েছিলেন। বুধবার (১৬ জুন) রাতে বনানীতে নিজের বাসায় পরীমনি সাংবাদিকদের বলেন, মূল ঘটনাকে আড়াল করতেই উদ্দেশ্যমূলকভাবে এমন অভিযোগ করা হচ্ছে। এ রকম অপ্রীতিকর আমি কিছু যদি ঘটিয়ে থাকি তাহলে সেটা এতদিন পর কেন মিডিয়ার সামনে আসলো। যদি ৮ তারিখের ঘটনা হয়ে থাকত তাহলে কোনো না কোনোভাবে মিডিয়ার কাছে অবশ্যই পৌঁছাত। আপনারা সবাই বিষয়টি বুঝতে পারছেন।

সিসি টিভির ফুটেজে পরীমনির সঙ্গে তার সাবেক বাগদত্তা সাংবাদিক তামিম হাসান ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও আরেক নারীকে ক্লাবে ঢুকতে দেখা গেছে।

অল কমিউনিটি ক্লাবে পরীমনি যাওয়ার পরদিনই রাতে উত্তরার পাশে বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তিনি গিয়ে ‘আক্রান্ত’ হয়েছিলেন।

টাইমস/এসজে

মন্তব্য করুন