© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বক্তা আবু ত্বহা ও তার সঙ্গীদের সন্ধান চাইলেন মির্জা ফখরুল

শেয়ার করুন:
বক্তা আবু ত্বহা ও তার সঙ্গীদের সন্ধান চাইলেন মির্জা ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৩:৫৪ পিএম | ১৭ জুন, ২০২১

নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সফরসঙ্গী নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিখোঁজ আবু ত্বহা ও তার সঙ্গীদের সন্ধান দাবি করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, নিখোঁজ হবার ৬ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তাঁদের সন্ধান জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও সরকার নেয়নি। আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন