© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার উপদেষ্টা কামরুল মনির আর নেই

শেয়ার করুন:
খালেদা জিয়ার উপদেষ্টা কামরুল মনির আর নেই

ফাইল ছবি

own-reporter
০৩:৪৬ পিএম | ১৮ জুন, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কামরুল মনির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোরে রাজশাহী নগরীর সাগরপাড়ায় নিজ বাসভবনে কামরুল মনির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কামরুল মনির দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি ছিলেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন