© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি দেশ নষ্টের কারিগর : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
বিএনপি দেশ নষ্টের কারিগর : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৪:১৭ পিএম | ১৮ জুন, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব বিএনপি। দেশ নষ্টের কারিগর তারা।

শুক্রবার (১৮ জুন) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি করে দেশকে পিছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে অগ্রসর হচ্ছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন