© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইহুদিরা আমাকে ভোট দেয়নি : ট্রাম্প

শেয়ার করুন:
ইহুদিরা আমাকে ভোট দেয়নি : ট্রাম্প

ফাইল ছবি

international-desk
০৪:২৪ পিএম | ১৮ জুন, ২০২১

এবার যুক্তরাষ্ট্রের ইহুদিদের ওপর ক্ষোভ ঝাড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইহুদিরা আমাকে ভোট দেয়নি। তাদের বড় একটি অংশ আমাকে সমর্থন দিলেও তারা ভোট দেয়নি। এটা প্রতারণা।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুকলিনভিত্তিক কট্টরপন্থী ইহুদিদের সাপ্তাহিক ম্যাগাজিন এএমআআইকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে ইহুদিদের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থনের পরও যুক্তরাষ্ট্রের ইহুদিদের বড় একটি অংশ নির্বাচনে আমাকে ভোট দেয়নি। নানা ইস্যুতে ইসরাইলের পক্ষে পদক্ষেপ নিলেও ইহুদিরা দিনশেষে আমার সঙ্গেই প্রতারণা করেছে। তারা আমাকে ভোট দিলে আমিই জয়ী হতাম।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন