© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেরুতে বাস খাদে পড়ে ২৭ যাত্রী নিহত

শেয়ার করুন:
পেরুতে বাস খাদে পড়ে ২৭ যাত্রী নিহত
international-desk
১১:১৫ এএম | ১৯ জুন, ২০২১

পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে ২৭ যাত্রী নিহত এবং আহত হয়েছেন আরও ১৩ জন।

দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে অর্ধশত শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।


টাইমস/এসজে

 

মন্তব্য করুন