© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

শেয়ার করুন:
ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
international-desk
০৩:১৫ পিএম | ১৯ জুন, ২০২১

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বহুল আলোচিত ইব্রাহিম রাইসি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তার জয়ের খবর নিশ্চিত করেছে।

শনিবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ২ কোটি ৮ লাখের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাইসি। ইরানে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৯ লাখ।

এদিকে ইব্রাহিম রাইসি জয়লাভ করায় তাকে নির্বাচনে পরাজিত অন্যান্য প্রার্থীরা অভিনন্দন জানিয়েছেন।

তুর্কি রাষ্ট্র্রীয় গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ৬২ শতাংশ ভোট পেয়ে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রেজায়ী পেয়েছেন ৩৩ লাখ ভোট।

ইব্রাহিম রাইসি দেশটির প্রধান বিচারপতি। ৬০ বছর বয়সী রাইসি বর্তমানে দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তিনি ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা খামেনির ঘনিষ্টজন বলে পরিচিতি রয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন