© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুজরাটের নদী-খালের পানিতে করোনা, আতঙ্কে ভারতীয়রা

শেয়ার করুন:
গুজরাটের নদী-খালের পানিতে করোনা, আতঙ্কে ভারতীয়রা

প্রতিকী ছবি

international-desk
০৩:৫৫ পিএম | ১৯ জুন, ২০২১

ভারতের গুজরাট রাজ্যের প্রধান নদী সবরমতীর পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়ায় দেশটিতে নতুন করে সংক্রমণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে নদীটির ৬৯৮টি জায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সবরমতী নদী ছাড়াও চান্দলা খালের ৫৪৯টি স্থান এবং কাঁকারিয়া খালের ৪০২টি স্থান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

এ খবরে ভারতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভারতের আইআইটি গান্ধিনগরের গবেষণাগারের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গতবছরের ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে নদীর পানির নমুনা পরীক্ষা করা হয়। একাধিকবার পরীক্ষার পর গবেষকরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌছেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন