© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের জাতিসংঘের মহাসচিব হলেন গুতেরেস

শেয়ার করুন:
ফের জাতিসংঘের মহাসচিব হলেন গুতেরেস

ফাইল ছবি

international-desk
০৪:১৯ পিএম | ১৯ জুন, ২০২১

দ্বিতীয়বারের মতো জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হলেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার ওই পদের জন্য তার নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির।

২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। করোনা মহামারির মধ্যে জাতিসংঘে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গুতেরেস।

২০২১ সালের ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফের নির্বাচিত হওয়ায় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে জাতিসংঘে তার দ্বিতীয় অধ্যায় শুরু হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্বে থাকবেন গুতেরেস।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন