দুই মাস পর ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া
ফাইল ছবি
দীর্ঘ প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ফিরছেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ জুন বিকালে তাকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে নেয়া হয়।
গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে স্থানান্তর করা হয়। পরে গত ৮ মে তৃতীয় দফা নমুনা পরীক্ষায় তার করোনা ফল নেগেটিভ আসে।
খালেদার ব্যক্তিগত এক চিকিৎসক গণমাধ্যমকে জানান, বর্তমানে চেয়ারপারসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। কিডনি সমস্যাও আগের থেকে ভালোর দিকে।
টাইমস/এসএন