© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৭:৫৮ পিএম | ১৯ জুন, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বাধাগ্রস্থ করতে সাম্প্রদায়িক অপশক্তিকে নিয়ে বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শনিবার (১৯ জুন) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন ওবায়দুল কাদের।

সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। দেশের ইমেজ নষ্ট করতে এবং দেশকে অকার্যকর প্রমাণ করতে বিএনপি অপকর্মে লিপ্ত। সবাইকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সম্মেলনে আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের জনবান্ধব ও গণমুখী চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করার আহবান জানান ওবায়দুল কাদের।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন