© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিটকয়েন কেনাবেচা : প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

শেয়ার করুন:
বিটকয়েন কেনাবেচা : প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

প্রতিকী ছবি

own-reporter
০৫:৩৩ পিএম | ২০ জুন, ২০২১

অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম হোতা হামিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, ব্যাংকের ডেবিট কার্ড উদ্ধার করা হয়।

রোববার (২০ জুন) রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, এই চক্রটি বিটকয়েনের মাধ্যমে এক মাসেই দেড় কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ ছাড়া অবৈধ ডার্ক পর্নোসাইট থেকে পর্নোগ্রাফি ক্রয় বিক্রয়ের সঙ্গেও জড়িত তারা।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ২০১৭ সাল থেকে প্রায় ৫০ জনের বেশি মানুষকে এই ভার্চুয়াল কারেন্সি নিয়ে ট্রেনিংও করিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। তাদের ১৫-১৬টি বিটকয়েনের মতো ভার্চুয়াল অ্যাকাউন্ট রয়েছে, যার মাধ্যমে তারা বিদেশে টাকা পাচার করত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন