জাতিসংঘের নিষেধাজ্ঞা মানবে না মিয়ানমার
ছবি- সংগৃহিত
সেনা অভ্যুত্থানের পর সাধারণ জনগণের ওপর দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার।
শনিবার (১৯ জুন) বর্মি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘একপাক্ষিক অভিযোগ ও ভুল ধারণার’ ভিত্তিতে জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। এটা মেনে চলার কোনও বাধ্যবাধকতা মিয়ানমারের নেই।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করা সামরিক জান্তাকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেই সঙ্গে অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহবান জানিয়েছে জাতিসংঘ।
টাইমস/এসএন