© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

শেয়ার করুন:
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক
international-desk
০২:২৫ পিএম | ২১ জুন, ২০২১

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডেনকিলে বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) ভোরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিকও আছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে সেলাঙ্গর প্রদেশের মুকিম, ডেংকিল এলাকার একটি কন্সট্রাকশন সাইড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়ার, আট জন মিয়ানমার (রোহিঙ্গা), চার জন ভিয়েতনাম, দুই জন ভারতের নাগরিক রয়েছেন। এদের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী। নারীদের মধ্যে সবাই ইন্দোনেশিয়ান।

অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদ জানিয়েছেন, স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে গোপনে অভিযান পরিচালনা করে দেখা যায়- মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (পিকেপি) এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) না মেনে, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকছেন এসব অভিবাসী।

তিনি আরও জানান, আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের করোনা পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ৬ জুন দেশটির সাইবারজায়ার একটি বিল্ডিং নির্মাণ স্থাপনা থেকে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন