© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মির্জা ফখরুলকে যে চ্যালেঞ্জ দিলেন সেতুমন্ত্রী

শেয়ার করুন:
মির্জা ফখরুলকে যে চ্যালেঞ্জ দিলেন সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৩:৩৬ পিএম | ২১ জুন, ২০২১

সরকারের মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২১ জুন) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সচিবালয়ে তার নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এই চ্যালেঞ্জ দেন।

ওবায়দুল কাদের বলেন, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা-মিথ্যাচারে নেমেছে। এটা তাদের (বিএনপি) অপচেষ্টা।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, মেগা প্রকল্পে দুর্নীতির ব্যাপারে স্পেসিফিক (সুনির্দিষ্ট) প্রমাণ দিন, কোথায় দুর্নীতি হয়েছে? আসলে দুর্নীতি প্রবণতা তাদের মগজে। বিএনপির শাসনামলে যে দুর্নীতি হয়েছে, তারা আজও তা ভুলতে পারেনি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন