বান্ধবীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী
বান্ধবীকে ভিডিও কলে রেখে রুবিনা ইয়াসমিন ওরফে নদী (২১) নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রাজধানীর শাজাহানপুরের গুলবাগে এ ঘটনা ঘটেছে। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বান্ধবীকে ভিডিও কলে রেখে রুবিনা ইয়াসমিন ওরফে নদী (২১) নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রাজধানীর শাজাহানপুরের গুলবাগে এ ঘটনা ঘটেছে। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২৩ জুন) নিজ বাসা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা গণমাধ্যমকে জানায়, রুবিনা মালিবাগের গুলবাগের একটি বাড়ির পঞ্চম তলায় বান্ধবী মারিয়ামকে নিয়ে সাবলেট হিসেবে বসবাস করতেন। তারা পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে খন্ডকালীন চাকরি করতেন। তার বাবা বরিশালের আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই)। তাদের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।
রুবিনার বান্ধবী মারিয়াম গণমাধ্যমকে বলেন, রুবিনাকে বাসায় রেখে আমি কাজে চলে যাই। বেলা ৩টার দিকে রুবিনা আমাকে ফোন করে বলে, ‘আমার ভালো লাগছে না। তুই দ্রুত বাসায় চলে আয়, আমি মরে যাব। এক কথা বলার কিছুক্ষণ পরে রুবিনা ভিডিও কল দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচাতে শুরু করে। আমি দ্রুত বাসায় গিয়ে ভেতর থেকে দরজা লাগানো দেখতে পাই।
মারিয়াম আরও জানায়, পরে প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে রুবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রুবিনার মৃত্যু নিয়ে নানা ধরণের জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শাহজাহানপুর থানার ওসি শহিদুল হক গণমাধ্যমকে বলেন, রুবিনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করতেন। দুবছর আগে এক সহপাঠীর সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের তিন মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকে রুবিনা মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
টাইমস/এসএন