© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৭ বাংলাদেশি উদ্ধার

শেয়ার করুন:
ভূমধ্যসাগরে ভাসমান ২৬৭ বাংলাদেশি উদ্ধার
international-desk
০৩:৩৬ পিএম | ২৫ জুন, ২০২১

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান নৌযান ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই বাংলাদেশি।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

তিউনিশিয়ার কোস্টগার্ডের বরাত দিয়ে আই২৪নিউজ.টিভি জানায়, তিউনিশিয়ার নৌবাহিনী এসব অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসার পর তাদের আইওএম ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দিয়েছে।

আইওএম জানায়, তিউনিশিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন