© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত ভারত : রাজনাথ সিং

শেয়ার করুন:
যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত ভারত : রাজনাথ সিং

ছবি- সংগৃহিত

international-desk
০৪:৫৬ পিএম | ২৬ জুন, ২০২১

চীনকে হুশিয়ার করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় নৌ বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা এবং যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত।

শুক্রবার (২৫ জুন) কেরালার কোচিতে প্রথম ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানবাহী রণতরী ‘বিক্রান্ত’র নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রাজনাথ এমন সময়ে এ মন্তব করলেন যখন চীন ও ভারতের তরফে লাদাখ সীমান্তে শান্তি ফেরানোর লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

রাজনাথ সিং বলেন, লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাতের সঙ্গে সঙ্গে ভারতীয় নৌ বাহিনী যুদ্ধজাহাজ মোতায়েন করে। তার থেকেই বোঝা যায় ভারত যে কোনো পরিস্থিতিতে সর্বদা যুদ্ধের জন্য তৈরি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন