© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার : ফখরুল

শেয়ার করুন:
জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার : ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৫:৩৭ পিএম | ২৮ জুন, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের জান-মাল রক্ষায় সরকার ব্যর্থ। সরকারের উদাসীনতায় আজ জনজীবন বিপন্ন। মানুষ কর্ম হারিয়ে দিশেহারা।

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেছেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ৭ জনের প্রাণহানি হয়েছে। অনেক মানুষের আহত হয়েছেন। এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, বিভিন্ন ধরণের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি করপোরেশন এসবের পুনরাবৃত্তি রোধে কোনো পদক্ষেপ নেয়নি। সরকার জনগণের জীবনের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদাসীন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন