© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওজন কমেছে কিমের, উত্তর কোরিয়ায় কান্নার রোল (ভিডিও)

শেয়ার করুন:
ওজন কমেছে কিমের, উত্তর কোরিয়ায় কান্নার রোল (ভিডিও)

ফাইল ছবি

international-desk
০৬:২৬ পিএম | ২৮ জুন, ২০২১

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ওজন কমে গেছে। আর এতেই দেশটির সাধারণ মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দেশটির অনেকেই কান্নাকাটি জুড়ে দিয়েছেন। প্রিয় নেতার ওজন আকষ্মিকভাবে কমে যাওয়া টিভি টকশোতেও উৎকণ্ঠা প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে দেশটির সাধারণ মানুষ এমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন।

কিম জং উনের দেশের মানুষ বলছে, জেনারেল সেক্রেটারির (কিম জং উন) ওজন অনেক কমে গেছে, যা দেখে নাগরিকরা অত্যন্ত ব্যথিত। তারা এটা সহ্য করতে পারছেনা।

সাক্ষাৎকারে এক ব্যক্তি বলেন, জেনারেল সেক্রেটারির ওজন কমে যাওয়ায় অনেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমরা কিমের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন