© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার শুরু

শেয়ার করুন:
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার  শুরু
central-desk
০৪:০৭ পিএম | ১৬ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে রোববার। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। রোববার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।

রিজভী বলেন, রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসন দিয়ে সাক্ষাৎকার শুরু হবে। একইদিন রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেয়া হবে।

তিনি জানান, সাক্ষাৎকারের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। এছাড়া দলের মহানগর, জেলা, উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকারি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। সরকার প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন করেছে।

মন্তব্য করুন